সময় কলকাতা ডেস্ক: সন্ধ্যার জলখাবারে বানাতে পারেন বোনলেস মাটন ঝুরি। জিভে জল আনা এই রেসিপিটি খুব সহজেই আপনার মন ভরিয়ে দিতে বাধ্য। তো আর দেরি কেন? চটপট বানিয়ে ফেলুন!
উপকরণ
লম্বা লম্বা সরু করে কাটা বোনলেস মাটন ২৫০ গ্রাম
রসুন বাটা ১ টেবিল চামচ,
রসুন কুচি ১ টেবিল চামচ,
কাঁচালঙ্কা কুচি ১ টেবিল চামচ,
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ,
চিলি সস ১ টেবিল চামচ,
সয়া সস ৩ টেবিল চামচ,
টমেটো সস ১ টেবিল চামচ,
কর্নফ্লাওয়ার,
নুন স্বাদমতো,
তেল
পদ্ধতি

প্রথমে মাংসের মধ্যে গোলমরিচ, সয়াসস, আদাবাটা, রসুনবাটা ও লবণ দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করুন। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার মেখে ডুবো তেলে হালকা ভেজে তেল ঝরিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে আবার কর্নফ্লাওয়ার মাখিয়ে মুচমুচে করে ভাজুন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ও কাঁচালঙ্কা কুচি দিন। মাংসগুলো দিয়ে নাড়ুন। চিলি ও টমেটো সস দিয়ে দিন। সামান্য ভেজে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন বোনলেস মাটন ঝুরি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার