সময় কলকাতা ডেস্ক :
মঙ্গলবারও জামিন পেলেন না ইউটিউবার রোদ্দূর রায়। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে জোড়া মামলার শুনানি ছিল। তার একটিতে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রোদ্দূরকে। অন্য মামলাটিতে তাঁকে সোমবার পর্যন্ত পুলিশের হেফাজতে রাখতে বলেছে আদালত। ফলে সোমবার পর্যন্ত ইউটিউবার রোদ্দূর পুলিশি হেফাজতেই থাকবেন।

মঙ্গলবার একটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল রোদ্দূরের। কিন্তু ব্যাঙ্কশাল কোর্টে দেখা যায়, রোদ্দূরের বিরুদ্ধে আরও একটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাতেও ইউটিউব ভিডিওতে অশ্লীলতা প্রচার করারই অভিযোগ দায়ের হয়েছিল রোদ্দূরের বিরুদ্ধে। মঙ্গলবার দু’টি আলাদা এজলাসে রোদ্দূরের মামলার শুনানি হয়। প্রথমে দু’টি মামলার নির্দেশ স্থগিত রাখলেও পৌনে পাঁচটা নাগাদ নির্দেশ দেয় কোর্ট।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী