সময় কলকাতা ডেস্কঃ ফের শোকের ছায়া টলিউডে। প্রয়াত হলেন ‘হরে কৃষ্ণ’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

জানা গিয়েছে, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। খাদ্যনালীতে ক্যানসার হয়েছিল তাঁর। ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৬ই মে থেকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এমনকী গলায় স্টেইনও বসানো হয়েছিল। তারপর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়।
নাট্যজগতের পাশাপাশি সিনেমা ও ধারাবাহিকের ভীষণ জনপ্রিয় মুখ তিনি। যিশু সেনগুপ্ত এবং শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত ‘মহালয়া’ ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। পাশাপাশি একুশের কান ফিল্ম ফেস্টিভ্যালে শুভময় অভিনীত শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’ সেরার সেরা শিরোপা জিতেছিল।
অভিনয়ের পাশাপাশি লেখালেখির কাজও করতেন তিনি। ‘চোলাই’ সিনেমায় সংলাপ লেখনীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন শুভময়। এছাড়া, বহু ধারাবাহিকে তাঁকে কমেডি বা খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে। স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া স্টুডিও পাড়ায়।


More Stories
বিদায় জিন লজ
চলে গেলেন স্বাগত দে
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডি ওয়াই পাতিল