Home » গুলাম নবীর প্রয়াণে শোকস্তব্ধ কাশ্মীর

গুলাম নবীর প্রয়াণে শোকস্তব্ধ কাশ্মীর

সময় কলকাতা ডেস্ক : চলে গেলেন গুলাম নবী। পরিবার সূত্রে খবর,তিনি সোমবার কাশ্মীরের শ্রীনগরের নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কাশ্মীরের জনপ্রিয়তম সংবাদপত্র ডেইলি আফতাবের জেনারেল ম্যানেজার ছিলেন।

নবাব বাজারের বাসিন্দা গুলাম নবী কার্যত ষাটের দশক থেকে আফতাবের সঙ্গে জড়িয়ে ছিলেন।চল্লিশ বছরের বেশি তিনি এই সংবাদপত্রে কাজ করেছেন।সহকারী ম্যানেজার হিসেবে শুরুর দিনগুলিতে আফতাবকে উর্দু সংবাদপত্র হিসেবে অন্য উচ্চতায় নিয়ে যান তিনি। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে এস এম এইচ এস হাসপাতালে ভর্তিও করা হয়েছিল।তাঁর এক পুত্র ও এক কন্যা রয়েছে।।

About Post Author