সময় কলকাতা ডেস্কঃ বহির্বিশ্বে কত অজানা রহস্য লুকিয়ে আছে। আমরা কি তার সবটা জানতে পারি? এবার তেমনই এক নতুন রহস্যের সংকেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। বহির্বিশ্ব থেকে একটি রহস্যময় রেডিও সংকেত আমাদের পৃথিবীতে এসে পৌঁছেছে। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।
রহস্যময় সংকেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এ প্রকাশ করা হয়েছে এই সংকেতের কথা।প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রমণ্ডল থেকে ওই রেডিও সংকেতটির এসে পৌঁছেছে আমাদের পৃথিবীতে। সংকেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’(20190520 B)।এই নিয়ে দ্বিতীয় বার এই ধরনের রেডিও সংকেত মিলল মহাকাশ থেকে। এর আগে ২০০৭ সালে এমনই একটি রেডিও সংকেতের হদিশ পান মহাকাশ বিজ্ঞানীরা। প্রথমবার রহস্যময় রেডিও সংকেতের হদিশ পান স্নাতক পড়ুয়া ডেভিড নারকেভিক ও তাঁর সুপারভাইজার ডানকান লোরিমার।
যদিও এ ধরনের রেডিও সংকেত সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা করা সম্ভব হয়নি বিজ্ঞানীদের। সেই কারণে এ নিয়ে আরও গবেষণা করছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক মহাঝড় বা ধুমকেতুর সঙ্ঘর্ষ থেকে এ ধরনের রেডিও সংকেত পাওয়া যায় বলে প্রাথমিক ভাবে ধারণা মহাকাশ বিজ্ঞানীদের।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে