সময় কলকাতা ডেস্ক: নিয়মমাফিক বুধবার ফের বাড়ল সংক্রমণের গ্রাফ। মঙ্গলবারের পরিসংখ্যানে একটু স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হল না। বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে সংক্রমণের মাত্রা বাড়তে থাকলে জুন মাসের শেষের দিকে দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে। বর্তমানে সবথেকে ভয়ানক পরিস্থিতি মহারাষ্ট্রে। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে নতুন দু’টি BA.5 ভ্যারিয়েন্টের সন্ধানও পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ২৯০০ জনেরও বেশি। পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৬৩৭। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২ জনের।

পরিসংখ্যান বলছে, দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে, সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৫০ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর