সময় কলকাতা ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল আগেই পাশ হয়েছে। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেও ব্রাত্য রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরিয়ে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মঙ্গলবার বিরোধীশূন্য বিধানসভায় পাশ হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট বিল), ২০২২’। মোট ১১ টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই বিলটি কার্যকর হবে । রাজ্যপালকে কেন সরানো দরকার তা নিয়ে এদিন যুক্তিও দেন ব্রাত্য বসু।
বিজেপির দাবি, রাজ্যপাল এই বিলগুলিতে স্বাক্ষর করবেন না। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ”রাজ্যপাল বিলগুলিতে সই না করলে ফের বিধানসভায় একই বিল পাস করানো হবে। তখন আর রাজ্যপাল ফেরত পাঠাতে পারবেন না।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি