সময় কলকাতা ডেস্কঃ সিবিআই দফতরে হাজিরা দিতে গেলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা। শুধু শওকাত মোল্লাই নন, তাঁর সঙ্গী ক্যানিং পূর্বের এক তৃণমূল নেতা সাদেক লস্করকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার শওকত মোল্লার সঙ্গে তিনিও যান সিবিআই দফতরে। রওনা দেওয়ার আগে দলীয় কার্যালয়ে যান ক্যানিং পূর্বের বিধায়ক। কথা বলেন দলীয় কর্মীদের সাথে। তারপরেই নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যদিও, সিবিআই তলব নিয়ে সেভাবে মুখ খুলতে চাননি শওকত মোল্লা।

উল্লেখ্য, ২৭ মে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল সিবিআই। সঙ্গে আনতে বলা হয়েছিল তাঁর পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড সহ অন্যান্য নথিপত্র। পাশাপাশি, আনতে বলা হয়েছিল তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। কিন্তু, সেসময় হাজিরা দেননি ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। ইমেলের মাধ্যমে সিবিআইয়ের কাছে ১৫ দিন সময় চেয়ে নেন তিনি। ১৫ দিন অতিক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার ফের সিবিআই নোটিস পাঠায় ক্যানিংয়ের বিধায়ককে। ইতিমধ্যেই, মঙ্গলবার কয়লা পাচার কাণ্ডে ফের সিবিআই জেরার মুখে পড়েন অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবার জেরার মুখে ক্যানিং পূর্বের বিধায়ক।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান