সময় কলকাতা ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে শরদ পাওয়ারের কথা ভাবলেও তাতে রাজি নন এনসিপি সুপ্রিমো। তার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিরোধী জোটের লক্ষ্যে কিছুটা ছন্দপতনই বটে। এরমাঝেই তৃণমূল সুপ্রিমোকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। ঐক্যবদ্ধ বিরোধী জোট তৈরিতে মঙ্গলবার ১৭ টি বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পাওয়ারকেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছিল বিরোধী শিবির। কিন্তু, মমতার সঙ্গে একান্ত বৈঠকেই এনসিপি সুপ্রিমো জানিয়ে দিয়েছিলেন তিনি প্রার্থী হতে চান না। আরও কিছুদিন সক্রিয় রাজনীতি চালিয়ে যেতে চান। তার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিরোধী জোটের লক্ষ্যে কিছুটা ছন্দপতন। বুধবার বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিছুটা সেই আভাসই পাওয়া যায়। তবে, এনসিপি সুপ্রিমো প্রার্থী হতে রাজি না হলে সর্বদলের সম্মতিক্রমে অন্য কাউকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে, এমনটাই জানান তৃণমূল সুপ্রিমো।

যদিও, বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে একাধিক ইস্যুতে কটাক্ষ করার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকেও কটাক্ষে বিঁধেছেন তিনি। মুখে শরদ পাওয়ারের নাম করলেও মনে মনে মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান মেদিনীপুরের সাংসদ। লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে জিতিয়ে আনা তারই প্রথম ধাপ। তবে, এর মাঝেই জারি শাসক-বিরোধী আক্রমণ – পাল্টা আক্রমণের পালা।
পাশাপাশি, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতেই বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। এসবের মাঝেই ১০০ দিনের টাকা না দেওয়া প্রসঙ্গেই চাঁচাছোলা ভাষায় রাজ্যকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ৩ বছর ধরে একশো দিনের টাকার হিসাব দেওয়া হয়নি। সরব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। পাশাপাশি, কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব নিয়েও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, পঞ্চায়েতে দুর্নীতি নিয়েও সরব হন মেদিনীপুরের সাংসদ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি