Home » এতদিন উত্তরে ছিলে এবার দক্ষিণে সত্যিই কি তুমি এলে?

এতদিন উত্তরে ছিলে এবার দক্ষিণে সত্যিই কি তুমি এলে?

 

সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গে এ মাসের ৩ তারিখ বর্ষা প্রবেশ করেছিল।  আজ ১৭ তারিখ উত্তরবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু প্রবেশ করল। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে  ১৭ থেকে ১৯ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিগত দু’দিন উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হবে। বাকি দার্জিলিং কালিম্পং-এও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।যেহেতু উত্তরবঙ্গে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার ফলে দার্জিলিং কালিম্পং-এ ভূমধ্বসের সম্ভাবনা প্রবল। বাদবাকি জেলার জল জমে যাওয়ার সম্ভাবনা এবং দৃশ্যমানতা কমবে যেখানে যেখানে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের তাপমাত্রাও অনেকটা কমে যাবে ।


পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ (শুক্রবার) থেকে বর্ষা প্রবেশ করলো। কোথায় কোথায় দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করলো সেটা আগামীকাল বলা যাবে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি জানান দক্ষিণবঙ্গের সব জেলায় এবং কলকাতায় আজ বৃষ্টি  হবে। আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও তারপর বৃষ্টি আবার কমে যাবে। যেখানে  সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করে ১১ তারিখ সেখানে আজ ১৭ তারিখ বর্ষা প্রবেশ করল। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

About Post Author