সময় কলকাতা ডেস্কঃ সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ পরিকল্পনার বিরোধিতার আগুন ক্রমাগত ছড়াচ্ছে দেশের সর্বত্র। বৃহস্পতিবার একাধিক জায়গায় বিক্ষোভের আগুন জ্বলেছিল। শুক্রবার বিহারের সমস্তপুরের মহিউদ্দিন নগর স্টেশনে বিক্ষোভকারীরা জম্মু- তাওয়াই -গৌহাটি এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লাগিয়ে দেয়। হাজিপুর বারাউনি রেলওয়ে সেকশনের মহিউদ্দিন নগর স্টেশনের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলো বিক্ষোভকারীরা। আচমকাই কিছু বিক্ষোভকারী স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু -তাওয়াই- গৌহাটি এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লাগিয়ে দেয় । সেইসঙ্গে ক্রমাগত পাথর ছুড়তে থাকে আরপিএফ ও সিআরপিএফকে লক্ষ্য করে। শুধু মইনুদ্দিন নগর নয়, বক্সার জেলার ডুমরাউনে ট্রেন থামিয়ে দেয় বিক্ষোভকারীরা, ভাঙচুর চালানো হয় ট্রেনে। ইতিমধ্যে লাগাতার বিক্ষোভের জেরে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পের উর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন রাজ্যে ।

অন্যদিকে, আর্মির নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নতুন এই পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার ঠাকুরনগরে অবরোধ-বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। পিওডি বাতিলের দাবিতে চলে আন্দোলন বিক্ষোভ । কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দেশের সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছে। তরুণদের সেনাবাহিনীতে সঙ্গে যুক্ত করতে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করতে এই পরিকল্পনা আনা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ঘোষণা করেছেন। এর অধীনে ৪ বছরের জন্য সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে। আর এই ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে দেশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর