সময় কলকাতা ডেস্কঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রতিবাদের বৃহস্পতিবার থেকে জ্বলছে বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্ত। বিক্ষোভের আঁচ এসে পড়েছে রাজ্যেও। হাওড়ার পর শুক্রবার সকাল থেকে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে পলিটেকনিক কলেজের সামনে শুরু হয় এই বিক্ষোভ। এদিন এই বিক্ষোভ আন্দোলনকারীদের কোনো অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের l অভিযোগ আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করে পুলিশ l
আন্দোলন কারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি নেওয়ার পরেও হঠাৎ করে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প শুরু হওয়ায় নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। অবসরের পরে ওই ৭৫ শতাংশ ‘অগ্নিবীর’রা পাবেন না সেনাবাহিনীর অবসরকালীন কোনও সুবিধে। ‘প্রাক্তন সেনাকর্মী’ বলে উল্লেখ করা যাবে না চাকরির ক্ষেত্রেও। মিলবে না পেনশন, গ্র্যাচুইটির সুবিধা। সহজে চাকরি মিললেও, চার বছর পর কি হবে? প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া জেলা থানার পুলিশ। প্রথমে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। এরপর বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। পরে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ছত্রভঙ্গ করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?