Home » উদ্বেগজনক দেশের করোনা পরিস্থিতি

উদ্বেগজনক দেশের করোনা পরিস্থিতি

সময় কলকাতা ডেস্ক: ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। মহারাষ্ট্র, দিল্লি, কেরল এবং কর্ণাটক এই চার রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। শুক্রবার দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছে গেল ১৩ হাজারের কাছাকাছি। যা রীতিমতো ভয় ধরাচ্ছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনার কবলে পড়েছেন ১২ হাজার ৮৪৭ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৪ হাজারেরও বেশি। পাশাপাশি রাজধানী দিল্লির অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। গত ১০ দিনের হিসেব বলছে, দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ।

পরিসংখ্যান বলছে, দৈনিক সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৬৩ জন। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৮১৭ জন। রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৮২ হাজার ৬৯৭ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে, সুস্থতার হার ৯৮.৬৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৮৪ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন।

About Post Author