সময় কলকাতা ডেস্কঃ আইন-শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব, তাঁদেরকেই এখন গরুর দেখভাল করতে হচ্ছে। ঘটনার জেরে নাজেহাল পুলিশ। গরুদের খাবার দেওয়া, তাঁদের ওষুধ খাওয়ানো সহ বিভিন্ন কাজই করতে হচ্ছে তাঁদের। সবটুকুই করছিলেন নিজেদের টাকা খরচ করে। কি আশ্চর্যজনক বিষয় তাই না ? শুনতে অবাক লাগলেও এমন ঘটনারই সাক্ষী থাকল বাঁকুড়ার কোতুলপুর।

ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, ১৫ জুন পুরুলিয়া থেকে ভাঙড়ে যাওয়ার পথে, কোতুলপুর থানার রায়বাঘিনী মোড় সংলগ্ন এলাকায় ৫০টি গরুবোঝাই গাড়িকে ধাক্কা মারে একটি বালিবোঝাই ডাম্পার। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জন ব্যক্তির এবং ১৩ টি গরুর। মৃত ১৩ টি গরুর সৎকারের পর বাকি ৩৭ টি গরুর চিকিৎসা পরিচর্যা করতেই কালঘাম ছুটছে কোতুলপুর থানার পুলিশের। বর্তমানে প্রশাসনের সহযোগিতায় গরুগুলি ননীবালা কোল্ড স্টোরেজে রয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমানে গরুগুলি ভালো আছে বলেই জানিয়েছেন গরুর মালিকও। আগেও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জায়গায় বিভিন্ন কারণে গরুর যত্ন নিতে দেখা গিয়েছে পুলিশকে। দ্রুতই গরুগুলিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এমনটাই জানিয়েছে কোতলপুর থানার পুলিশ।
এ বিষয়ে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান,‘ গরুবোঝাই গাড়ির কাগজপত্র এবং গরু ক্রয়ের উপযুক্ত প্রমাণ থাকলে কোর্টের আদেশ অনুসারে গরুগুলি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে ভাঙ্গড়ের বাসিন্দা গরুর মালিক আইয়ুব আলী মোল্লা জানান,‘ বর্তমানে গরুগুলির সুস্থ আছেন। তবে একটি গরুর পা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ পাশাপাশি স্থানীয় বাসিন্দা মান্নান আলি শা জানান, ‘বর্তমানে ৩৭ টি গরু ননীবালা স্টোরে পুলিশের হেফাজতে রাখা আছে। গরুগুলির যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী