সময় কলকাতা ডেস্কঃ খুব শীঘ্রই ‘কফি উইথ করণ’ শোয়ের নতুন চমক আনছেন করণ জোহার। রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে কফি উইথ করণের নতুন সিজনের কথা ঘোষণা করলেন করণ জোহর। আগামী ৭ জুলাই থেকে করণের সঙ্গে কফি উইথ করণের সেই পুরনো স্বাদ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে যাবে দর্শক। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দর্শক মহলে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ডিজিটাল দুনিয়ার দর্শক কফি উইথ করণের মজা উপভোগ করতে পারবেন। শোয়ের প্রোমোয় দেখা গেল শাহরুখ খান, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের।
এতদিন ছোট পর্দায় কফি উইথ করণের মজা উপভোগ করত দর্শক। কিন্তু, কফি উইথ করণ সিজন সেভন দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। ঘরে বসেই কফি উইথ করণ দেখার এক সুবর্ণ সুযোগ পাবে এই শোয়ের দর্শক। আগামী ৭ জুলাই এক কাপ কফি নিয়ে আপনিও বেডরুমে শুয়ে এক ক্লিকেই দেখতে পারবেন কফি উইথ করণের সিজন সেভন।

করণ জানিয়েছেন,টেলিভিশনে বন্ধ হলেও, ‘কফি উইথ করণ‘ এবার থেকে দেখা যাবে ওটিটি-তে। ডিজনি প্লাস হটস্টারেই দেখা যাবে করণের এই টক শোর নতুন সিজন। শোয়ের নতুন মরশুমের ঘোষণামূলক ভিডিওয় শাহরুখ খান, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি দেখা গিয়েছে রণবীর সিং, বিপাশা বসু, সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুরের মতো তারকাকে। তবে এঁদের ক’জন করণের শোয়ের এই নতুন মরশুমের অতিথি হচ্ছেন তা এখনও জানা যায়নি। গুঞ্জনে এসেছিল কফি উইথ করণের নতুন সিজনে নাকি আসবেন রণবীর ও আলিয়া। বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তা নিয়েই কথা বলবেন রণলিয়া।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র