Home » রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই যোগাসনগুলি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই যোগাসনগুলি

সময় কলকাতা ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এমন কিছু যোগাসন সম্পর্কে জেনে নিন, যা শরীর সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

পাদঙ্গুষ্ঠাসন

একে বিগ টো পোজও বলা হয়। এটি পা, মেরুদণ্ড ও ঘাড়ের পিছনে মাংসপেশী টান টান করতে সাহায্য করে।

ভুজঙ্গাসন

ভুজঙ্গ কথার মানে সাপ এবং আসন মানে কোনও অবস্থা অথবা ভঙ্গিকে বোঝায়। অর্থাৎ ভুজঙ্গাসন কথার অর্থ সাপের ভঙ্গিতে আসন। ভুজঙ্গাসনকে ইংরেজিতে কোবরা পোজ বলা হয়। সব আসনগুলির মধ্যে ভুজঙ্গাসন খুব জনপ্রিয় একটি আসন। এটি পিঠে ব্যথার রোগীদের জন্য খুব কার্যকর।

তাড়াসন

এই আসন নিয়মিত ভাবে করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই আসন শরীর স্ট্রেচ করতেও সাহায্য করে। তবে খালি পেটে এই আসন করা উচিত।

বজ্রাসন

খাবার হজমের ক্ষেত্রে এই আসন অব্যর্থ। বজ্রাসন হল মেডিটেশন বা যোগব্যায়াম এর একটি বিশেষ ধরন যেটি একটি বিশেষ ভঙ্গিতে বসার মাধ্যমে করা হয়। অন্য যেকোনো ব্যায়াম ভরাপেটে করতে বারণ করা হলেও বজ্রাসন এর ক্ষেত্রে তা ভিন্ন।

ত্রিকোণাসন

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই আসনটি করা যায়। দু’ পা হাত পরিমাণ ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। দু’ হাত কাঁধ বরাবর তুলুন যাতে হাত দু’টি এক সরলেরখায় থাকে। এ অবস্থায় আস্তে আস্তে ডান দিকে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন। বাঁ হাত ওপরের দিকে ওঠান যেন বাঁ হাত ডান হাতের সঙ্গে একই সরলেরখায় থাকে।

About Post Author