সময় কলকাতা ডেস্কঃ ২৩ জুনের মধ্যে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকে। তবে, শারীরিক অসুস্থতার কারণে আপাতত ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি। দুদিন আগেই কোভিড মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কংগ্রেস সভাপতি। এই পরিস্থিতিতে ২৩ জুন তিনি হাজিরা দেবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন উঠেছিল? তবে, বুধবার বিকেলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, কংগ্রেস নেত্রীর বিশ্রামের প্রয়োজন। তাই এখনই ইডি দফতরে যেতে পারবেন না তিনি। আরও কিছুদিন ইডির কাছে সময় চেয়েছেন সনিয়া গান্ধি।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। ইডি দফতরে ২৩ জুন হাজিরা দেওয়ার কথা ছিল সনিয়ার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আরও কয়েক সপ্তাহ সময় চাইলেন কংগ্রেস সভাপতি। অন্যদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করে ইডি। রাহুল গান্ধি ইতিমধ্যেই ৫ বার ইডির জেরার সম্মুখীন হয়েছেন। নির্দিষ্ট কয়েকটি বিষয়ে এখনও ধোঁয়াশা থাকার কারণেই রাহুলকে বারবার ডাকা হচ্ছে। তবে, শারীরিক অসুস্থতার কারণে এখনও পর্যন্ত হাজিরা দিতে পারেননি সনিয়া গান্ধি।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?