সময় কলকাতা ডেস্কঃ আফগানিস্তানে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯৬০- এরও বেশি। আহত বহু। উল্লেখ্য, বুধবার সকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। মূলত আফগানিস্তানের পূর্বদিকেই সবথেকে প্রথমে কম্পন অনুভূত হয়েছে। সবথেকে বেশি কম্পন অনুভূত হয় পক্তিকা প্রদেশে। পাকিস্তানের বেশ কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে, ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

সরকার উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছেন তালিবান নেতা আনাস হাক্কানি। সেই সঙ্গে এই বিপর্যয় মোকাবিলায় বিশ্বের দেশগুলিকে আফগানিস্তানের পাশে থাকার জন্য আবেদন জানান তিনি। ইতিমধ্যেই ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেছে রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নগুলি।


More Stories
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক