সময় কলকাতা ডেস্ক: এক ধাক্কায় করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেল প্রায় ৪ হাজার। একদিন আগে যে সংখ্যাটা ছিল ১৩ হাজার সেটাই শুক্রবার পেরিয়ে গেল ১৭ হাজারের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেটও। আর সেই কারণেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। রীতিমতো নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনাক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৫ হাজারের বেশি মানুষ। কেরল এবং রাজধানী দিল্লির অবস্থাও ভালো নয়।

এই মুহূর্তে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪ জন। চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৬ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৯ শতাংশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর