সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫২৯-বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।
১৮৯১-ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।
১৯৩২-ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।
১৯৭৫ -সারা ভারতে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তৃতীয় বারের জন্য জরুরি অবস্থা জারি করা হয়।
১৯৮৩-কপিল দেবের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৮- ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুচেতা কৃপালনী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৪-ভারতীয় সঙ্গীত পরিচালক মদন মোহন কোহলি-র জন্মদিন আজ।
১৯৩১-একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অষ্টম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এদিন জন্মান।
১৯৩৪ – বিশিষ্ট সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিকশিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯৭৪-বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর এদিন জন্মান।
১৯৭৫-বিখ্যাত রুশ দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৬-মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, চিত্রগ্রাহক, ভাস্কর ও চারুকলা শিক্ষক টমাস এয়াকিনস আজকের দিনে প্রয়াত হন।
১৯২২- বাঙালি কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৩৩-ঊনবিংশ শতাব্দীর বাঙালি কল্পকাহিনী লেখক জগদানন্দ রায় এদিন প্রয়াত হন।
১৯৪১ – ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ ও সমাজকর্মী গুরুসদয় দত্তের প্রয়াণ দিবস আজ।
১৯৬০ – বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত আজকের দিনে প্রয়াত হন।
২০০৬ – ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ বাসন্তী দুলাল নাগচৌধুরী এদিন প্রয়াত হন।
২০০৯ – মার্কিন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত ব্যবসায়ী মাইকেল জ্যাকসন-এর প্রয়াণ দিবস আজ।
২০২০ – ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি