সময় কলকাতা ডেস্কঃ ভিন দেশে কাজ করতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে গিয়ে প্রাণ গেল একই পরিবারের দুই ভাইয়ের। পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়া গ্রামের ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, ভাতারের এরুয়া গ্রামের একই পরিবারের তিন ভাই একসঙ্গে কেরালার তিরুলে কাজে গিয়েছিল। সোমবার মেজ ভাই ইব্রাহিম শেখ টয়লেট গেলে তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায় সেফটি ট্যাংকে। বিষয়টি সেজো ভাই আলমার শেখ ও ছোট ভাই আশরাফুল শেখ কে জানায় ইব্রাহিম। এরপরই তারা সেফটি ট্যাঙ্কের ঢাকনা সরিয়ে মানি ব্যাগটি তোলার চেষ্টা করতে গেলে আচমকাই ট্যাংকের মধ্যে পড়ে যায়। এরপরই পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে ঘটনার কথা জানতে পেরেই মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই দুই ভাইয়ের দেহ ভাতারের এরুয়া গ্রামে পৌঁছবে বলেই জানা গিয়েছে।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়