Home » শপথ অনুষ্ঠানে বিপ্লব কোথায়? দুরত্ব কি বাড়ছে !

শপথ অনুষ্ঠানে বিপ্লব কোথায়? দুরত্ব কি বাড়ছে !

সময় কলকাতা ডেস্কঃ ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপির দু’জন বিধায়ক এবং কংগ্রেসের একমাত্র বিধায়ক। পদ্ধতিগত কিছু কারণ থাকায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি। পরবর্তী সময়ে তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।।

মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার লবিতে শপথ গ্রহণ করলেন উপ নির্বাচনে বিজয়ী তিন বিধায়ক। তারা হলেন বিজেপি বিধায়ক মলিনা দেবনাথ এবং স্বপ্না দাস পাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর নব নির্বাচিত তিন বিধায়ক বিধানসভার অন্যান্য সদস্য এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচিত হন।তবে সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় ছিল এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এই ঘটনা থেকেই রাজনৈতিক মহলের ধারনা ত্রিপুরা বিজেপিতে প্রশ্নের মুখে এসে দাঁড় করিয়েছে বিপ্লব দেবের গ্রহন যোগ্যতা। এই ঘটনায় প্রমান করে দেয় বিজেপি-র সঙ্গে বিপ্লব দেবের একটা যে দূরত্ব তৈরি হয়েছে তা প্রকাশ্যে চলে এল।

এদিন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান সংসদীয় পদ্ধতিগত কিছু কারণ থাকায় তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারছেন না। পরবর্তী সময়ে তিনি বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।

এদিকে  মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সম্পর্কে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন মানিক সাহা এখনো রাজ্য সভার সদস্য। কয়েকদিন বাদেই রাষ্ট্র পতির নির্বাচন। এই মুহূর্তে তাকে একটি পদ ছাড়তে হবে। সাংসদের পদ থেকে পদত্যাগ না করলে মানিক সাহা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন না।

এদিন বিধানসভার লবিতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিরোধীদলকে তীব্র কটাক্ষ করে  জানান নামেই বিরোধীদল। বাস্তবে বিরোধী দলের কোন অস্তিত্বই নেই। ২০২৩ এর নির্বাচনে কোন দলেরই বিরোধী দলের মর্যাদায় থাকবে না।

বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন তিনি সব সময় মানুষের পাশে রয়েছেন। তাই মানুষও তার পাশে থাকেন। উপ নির্বাচনের এই জয় তা আরও এক বার প্রমান করে দিয়েছে।

তিন বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী সভার বেশ কয়েকজন সদস্য। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা মানিক সরকার অনুপস্থিত ছিলেন।

About Post Author