সময় কলকাতা ডেস্কঃ ফের মেঘালয় সফরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা জোড়াফুল শিবিরের টার্গেট এখন উত্তর-পূর্ব ভারত। গত মে মাসেই মেঘালয় সফরে গিয়ে সভা করেছিলেন অভিষেক। সে সময় অভিষেক নিজেই বলেছিলেন, ডাকলেই তিনি উপস্থিত হবেন। এবার সেই কথা রেখেই একদিনের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে,মেঘালয়ে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন হবে।

দলীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলংয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধনে হাজির থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ১২টা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মেঘালয়ে দলের সংগঠন কী ভাবে মজবুত করা যায় তা নিয়েও দলের নেতাদের সঙ্গে আলোচনা সারবেন তিনি। দলীয় কর্মসূচিতে হাজির থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও সহ অন্যান্য নেতৃত্ব। এর আগে মে মাসেই মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে গিয়ে জনসভাও করেছিলেন তিনি।

প্রসঙ্গত, উত্তর-পূর্বের দুই রাজ্যেই ২০২৩-এ বিধানসভা নির্বাচন। ত্রিপুরা এবং মেঘালয় এই দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চায় তৃণমূল। ত্রিপুরার মতোই মেঘালয় দখল এখন পাখির চোখ তাদের। সেই কারণেই ওই এলাকায় সংগঠন মজবুত করতে চাইছে ঘাসফুল শিবির। ২০২১-এ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ১২ জন বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-ও।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর