সময় কলকাতা ডেস্ক : নজর ছিল পানিহাটি ও ঝালদার পুরসভা উপনির্বাচনে। জয়ের পরে দুই জায়গায় খুন হয়েছিলেন দুই বিজয়ী কাউন্সিলার। অবশেষে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বানের ফল সামনে আসতেই দেখা যায় বিপুল ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত। উল্লেখ্য, মীনাক্ষী দত্ত প্রয়াত অনুপম দত্তের স্ত্রী । ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি । এবারের উপনির্বাচনের নজরে থাকা পানিহাটি এবং ঝালদার দুই পূর্বতন বিজয়ী দলের প্রার্থী যথাক্রমে তৃণমূল ও কংগ্রেসের প্রার্থী গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকেন ও পরেও অগ্রগতি বজায় রাখেন। পানিহাটির মীনাক্ষী দত্ত গণনা শেষে ২২৭৪ ভোটে জয়ী হন।।
পানিহাটিতে বিপুল ভোটে জয়ী নিহত অনুপম দত্তের স্ত্রী


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর