সময় কলকাতা ডেস্কঃ অভিজাত এলাকায় বাড়ি ভাড়া করে দেহ ব্যবসার আসর জমিয়েছিলেন স্বামী-স্ত্রী। একমাস নজরদারির পর পুলিশের জালে পড়লেন ধরা । উদ্ধার ৬ জন তরুণী । পুলিশের কাছে খবর ছিল বেশ কিছুদিন ধরেই নিউ টাউনের সি-ই ব্লকের ১৮৮ বাড়িতে বেশ কিছু তরুণী রয়েছেন। তাদের কাছে প্রতিনিয়ত একাধিক সন্দেহজনক ব্যক্তি যাওয়া-আসা করছে। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং নিউ টাউন থানা যৌথভাবে তল্লাশি চালায় ১৮৮ নম্বর বাড়ির চার তলায় । প্রথমে পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছিলেন ওই দম্পতি।

অবশেষে গভীর রাতে চারতলার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৬ জন তরুণী যার মধ্যে ২জন নাবালিকা । ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দুজনেই ক্যানিং এর বাসিন্দা। বিগত এক মাস ধরে ওই চার তলা ভাড়া নিয়ে দেহ ব্যবসার আসর বসিয়েছিলেন তারা। মূলত এই দেহ ব্যবসার আসরে আসতেন নিউ টাউন অঞ্চলের বহু ব্যবসায়ী। চলত জুয়া এবং মদের আসর। এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী