সময় কলকাতা ডেস্কঃ কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। এই পদার্থ শরীরে বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। এবার রক্তচলাচল ঠিক মতো না হলে দেখা দিতে পারে হৃদরোগ,স্ট্রোকের মতো বিভিন্ন রোগের। আর এই প্রতিটি রোগের জন্য মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন কোলেস্টেরল কমাতে দামি ওষুধ বা ব্যায়ামের পাশাপাশি কিছু পানীয় খুব উপকারী। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু পানীয় সম্পর্কে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
টম্যাটোর রস
টম্যাটোর লাইকোপিন শরীরে লিপিডের মাত্রা বাড়াতে এবং লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে ব্যাপক সাহায্য করে। রোজ আধ কাপ করে টম্যাটোর রস খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কমলালেবুর রস

কমলালেবুর রস খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা প্রতি দিন দু’কাপ করে কমলালেবুর রস খান, তাঁদের কোলেস্টেরল হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। কমলালেবু শুধু কোলেস্টেরলই নয়, হৃদ্রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
বেরি স্মুদি

স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরির মতো ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফাইবার রয়েছে। কম ফ্যাট যুক্ত দুধের সঙ্গে বিভিন্ন প্রকার বেরি মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। সপ্তাহে কমপক্ষে ৩ দিন এটি খেতে পারেন। এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
বিউলির ডাল

এই ডাল খেতে খুবই সুস্বাদু। ইডলি,ধোসা,বড়া এই ডাল দিয়েই তৈরি করা হয়।এই ডালে রয়েছে,প্রোটিন,পটাশিয়াম,ক্যালশিয়াম,আয়রন,ভিটামিন এ এবং বি। এছাড়াও এই ডালে সলিউবল এবং নন সলিউবল ফাইবার রয়েছে। যা হজম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরল দূর করতে এই ডালের জুড়ি মেলা ভার।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু