Home » হেলিকপ্টার ভেঙে মৃত ৪

হেলিকপ্টার ভেঙে মৃত ৪

সময় কলকাতা ডেস্কঃ আবহাওয়া খারাপ থাকার কারণে পবন হংস হেলিকপ্টার জরুরি অবতরণ আরবসাগরে। হেলিকপ্টারের ৯ আরোহীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বই হাই-এর আরবসাগরের একটি তেল রেগ-এর থেকে ২জন হেলিকপ্টারের কর্মী ও ওএনজিসির কর্মকর্তা সহ মোট ৯জন নিয়ে হেলিকপ্টারটি রওনা দিয়েছিল মুম্বাই হাই এর উদ্দেশ্যে। খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করতে হয় হেলিকপ্টারটিকে। কিন্তু অবতরণের আগেই আরবসাগরে নেমে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। একে একে উদ্ধার করা হয় সবাইকেই। চারজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে নানাবতী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জলের সঙ্গে প্রবল সংঘাতের কারণে চারজনের মৃত্যু ঘটেছে।

মৃত চারজনের মধ্যে তিনজন হলেন ওএনজিসি কর্মী মুকেশ কুমার প্যাটেল ,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিজয় মন্ডলোই, ভূপালের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সত্যম বাদ পাত্র, ভুবনেশ্বরের একজন ভূতত্ত্ববিদ, আর চতুর্থজন হলেন কেরালার সঞ্জু ফ্রান্সিস যিনি ক্যাটারিং এবং হাউসকিপিং এর কাজ করতেন।
ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডেন্ট আরকে সিং জানিয়েছেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশে জাহাজগুলিকে সতর্ক করে দেওয়া হয় এবং তাদের কাছে অনুরোধ করা হয় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগাতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যুহু এয়ারবেস থেকে আরেকটি ওএনসিজি বিমান পাঠানো হয় ঘটনাস্থলে। ওএনসিজি স্ট্যান্ডবাই জাহাজ মালভিয়া -১৬ কে পাঠিয়ে চারজনকে উদ্ধার করা হয়েছে।’ এই দুর্ঘটনায় তেলমন্ত্রী হরদীপ সিং পুরি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন “শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাদের অপূরণীয় ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা ,আমরা এই শোকের মুহূর্তে তাদের পাশে রয়েছি।” পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

প্রসঙ্গত, বিগত বেশ কিছু বছর ধরেই আরবসাগরে ওএনজিসি কাজ করে চলেছে কিন্তু সেই কাজের সময় একাধিক দুর্ঘটনাও ঘটছে। এই দুর্ঘটনা, তৃতীয় দুর্ঘটনা। ২০১৮ সালে ৫ জন ওএনজিসি কর্মী মুম্বইয়ের উপকূলে ভেঙে পড়ে। সেই সময় দুই পাইলট সহ ৭ জন যাত্রী নিহত হয়েছিল। তার বেশ কিছুদিন পর ঘূর্ণিঝড়ের সময় একটি বার্জের নোঙর ভেঙ্গে যাওয়ায় ডুবে যায় বার্জটি। মারা যায় ৪৫ জন নাবিক।

About Post Author