Home » রথযাত্রায় বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা গজা

রথযাত্রায় বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা গজা

সময় কলকাতা ডেস্ক : রথযাত্রা উপলক্ষে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা গজা। আর ঠাকুরের পুজোয় দিন।

উপকরণ

• ঘি- ৩ টেবিল চামচ
• টকদই- ৩ টেবিল চামচ
• বেকিং পাউডার আর বেকিং সোডা- ১/৪ চা চামচ
• নুন
• ময়দা- ২৫০ গ্রাম
• মৌরি- ১/২ চা চামচ
• জল- পরিমান মতো
• তেল/ঘি- পরিমাণ মতো ভাজার জন্য
• চিনি- ১/২ কাপ

পদ্ধতি

ময়দা সব উপকরণ দিয়ে ভালো করে সামান্য শক্ত করে মেখে নিন। মাখা ময়দা ১৫ মিনিট রাখার পরে বড় রুটি তৈরি করে ৪ টি টুকরো করে কাটতে হবে। এইবার একটার উপরে আরেকটা টুকরো এইভাবে ৪টি টুকরো রেখে আবার বেলতে হবে। এই পদ্ধতিটা ৪ থেকে ৫ বার করতে হবে এতে গজার মধ্যে লেয়ার তৈরি হবে। এরপর আবার ১/২ ইঞ্চি মোটা করে ময়দাটা বেলে ছোট ছোট চৌকো করে কেটে হালকা গরম তেলে সোনালি রং না হওয়া অব্দি ভেজে নিন। অন্য একটা পাত্রে চিনি জল মিশিয়ে এক তার সিরা তৈরি করে গজা গুলোকে এই রস এ কিছক্ষন ডুবিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি গজা।‌

About Post Author