সময় কলকাতা ডেস্ক : উদয়পুরে নারকীয় হত্যাকান্ডের জেরে উত্তাল রাজস্থান সহ গোটা দেশ । এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল আততায়ীরা।নুপুর শর্মার পোস্টের জেরে এই ঘটনা বলে বার্তা দেওয়া হয়েছে । শুধু তাই নয় তালিবানি কায়দায় খুন করে তালিবানি আদবকায়দা মাফিক দেওয়া হয়েছে বার্তা । নুপুর শর্মার সমর্থন বা তার পোস্ট শেয়ার করলে মাথা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে।শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের ইঙ্গিত রয়েছে আততায়ীদের ভিডিও বার্তায়।উদয়পুরের পুলিশ হত্যাকান্ডের পরে রাজসমন্দ থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। তথাপি অস্থিরতা কমে নি।রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিজেপি নেতাদের পাশাপাশি হত্যাকাণ্ডের নিন্দায় মুখর হয়েছেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারাও। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
নুপুর শর্মা কাণ্ডের একটি পোস্ট ঘিরে বিতর্ক ও অস্থিরতার আবহ দীর্ঘদিনের। নুপুর শর্মার বিতর্কিত পোস্টের জন্য বিজেপি তাকে বহিস্কারও করেছিল। নুপুর শর্মার বক্তব্যের সমর্থনে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন উদয়পুরের জনৈক ব্যবসায়ী। ফলশ্রুতি,তার কাপড়ের দোকানে ঢুকে তালিবানি কায়দায় তাকে খুন করা হয়।খুনের পরে আততায়ীরা তাদের বক্তব্য ভিডিও করে ছড়িয়ে দেয় । খুনের দৃশ্যও মোবাইলে তোলা হয় যা ছড়িয়ে দেওয়া হয়। হাড়হিমকরা খুনের ছবি দেখে শিউরে উঠেছেন মানুষ ।অতঃপর শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাজস্থানে নেট পরিষেবা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজস্থানের রাজ্য পুলিশ-প্রশাসন । অশান্ত পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ।রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর