সময় কলকাতা ডেস্কঃ রাতের লোকাল ট্রেনে প্রতিবন্ধী যুবকের ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। নগদ কুড়ি হাজার টাকা, ব্যাঙ্কের পাশ বই,আধার কার্ড, প্যান কার্ড সহ প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে বেপাত্তা দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,উত্তরপাড়ার বাসিন্দা দেবশঙ্কর জানা শারীরিক ভাবে প্রতিবন্ধী। মেলায় খেলনা বিক্রি করেই পেট চলে তার। আসামে অম্বুবাচীর মেলায় খেলনা বিক্রি করতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে অসম থেকে বর্ধমান স্টেশনে এসে নামেন তাঁরা৷ এরপর সেখান থেকে ডাউন বর্ধমান লোকালে উত্তরপাড়া ফিরছিলেন দেবশঙ্কর। অভিযোগ, শ্রীরামপুর স্টেশনে ঢোকার সময় চার পাঁচ জন দুষ্কৃতী তাঁর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে নেমে পড়ে।

মেলায় খেলনা বিক্রি করে তাঁর আয় করা ২০ হাজার টাকা এবং দরকারি সব নথিপত্রও সেই ব্যাগে ছিল বলেই দাবি করেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। এহেন পরিস্থিতিতে দেবশঙ্কর প্রতিবন্ধী হওয়ায় কারণে তাকে উত্তরপাড়া স্টেশনে নামতে সাহায্য করে কয়েকজন যাত্রী। এরপর শেওড়াফুলি জিআরপি তে অভিযোগ জানানো হয়।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শেওড়াফুলি জিআরপি-র পুলিশ। পাশাপাশি চলন্ত ট্রেনে ছিনতাই এর ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে