Home » পাহাড়ে শুরু অনীত রাজ

পাহাড়ে শুরু অনীত রাজ

সময় কলকাতা ডেস্কঃ বিমল গুরুং, সুবাস ঘিসিং এখন অতীত ।পাহাড়ে শুরু হলো এবার অনীত রাজ। পাহাড়ে নির্বাচনে বিপুল জয় পেল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বি জি পি এম। হামরো পার্টির উত্থান রুখে জিটিএর দখল নিল একাই বিজিপিএম। সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে একক সংখ্যক গরিষ্ঠতা অর্জন করে বোর্ড গড়ার পথে বিজিপিএম। গত পুর নির্বাচনে দার্জিলিং পুরসভায় হামরো পার্টি জয়ী হওয়ার পর অনেকেই ভেবেছিল জিটিএ নির্বাচনে ভালো প্রভাব ফেলবে হামরো পার্টি। কিন্তু জিটিএ নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই দেখা গেল হামরো পার্টিকে পিছনে ফেলে এগিয়ে এসেছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। এবারের জিটিএ নির্বাচনে মোট ৪৫ টি আসনেই প্রার্থী দিয়েছিল হামরো পার্টি, একাধিক আসনে প্রার্থী দিয়েছিল বিজিপিএম, ১০ টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং ১১ টি আসনে বামেরা প্রার্থী দিয়েছিল।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই দেখা যায় ২৬ টি আসনে জয়ী হয়েছে অনিত থাপার বিজিপিএম। দুটি আসনে জয়ী হয়েছেন অনিত থাপা নিজে । অজয় এডওয়ার্ডের হামরো পার্টি পেয়েছে ৮ টি আসন । এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল জিটিএ-তে এই প্রথম খাতা খুলল তৃণমূল কংগ্রেস। বিনয় তামাংয়ের হাত ধরে ৫টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ২১০ জন নির্দল প্রার্থীর মধ্যে জয়ী হয়েছেন ৬ জন। প্রসঙ্গত এবারের জিটিএ নির্বাচনে অংশগ্রহণ করেননি সুবাস ঘিসিংয়ের জি এল এল এফ এবং বিনয় তামাংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।

একদা পাহাড়ে রাজত্ব ছিল সুবাস ঘিসিংয়ের, তারপর এই ক্ষমতা হস্তান্তর হয়ে ফের ময়দানে ফিরে আসে বিমল গুরুং।২০১৭ সালে অশান্ত হয়ে ওঠে পাহাড়। আগুন জলে বিমল গুরুংয়ের সাধের পাতলে আবাসে । তিন বছর পাহাড় ছেড়ে লোক চক্ষুর অন্তরালে থাকতে হয় বিমল গুরুং কে। বিমল গুরুংয়ের অনুপস্থিতিতেই পাহাড়ে মাথাচাড়া দিয়ে ওঠে বিনয় তামাং ও অনীত থাপা। ২০২১ সালে অনীত থাপা নতুন দল গড়ে তোলেন, বিনয় তামাং যোগ দেন তৃণমূলে। চতুর্মুখী লড়াইয়ের শেষে, শেষ হাসি হাসল অনীত থাপা। এখন দেখার অনিত আর বিজিপিএম একাই বোর্ড গঠন করবে নাকি সঙ্গে তৃণমূলকে নেবে।

About Post Author