সময় কলকাতা ডেস্কঃ মা সারদাদেবীকে নিয়ে কয়েকদিন আগে তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছিলেন। তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিতর্কিত মন্তব্যে সাধারণ মানুষ থেকে, রামকৃষ্ণ মিশনের ভক্তদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ব্যথিত হন রামকৃষ্ণ মঠ ও মিশনের অগণিত ভক্ত। ব্যথা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না তাঁরা। বৃহস্পতিবার এক ভিডিয়ো বিবৃতিতে একথা জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। বৃহস্পতিবার কঠোরভাবে বেলুড় মঠ থেকে এই রাজনৈতিক নেতাকে ভৎর্সনা করা হয়। মহারাজ জি জানান কোটি কোটি ভক্ত, তাদেরকে ইমেইল করেছে, ফোন করেছে। এই তুলনার তীব্র নিন্দা করেছে।
এদিন স্বামী সুবীরানন্দ বলেন, মাননীয় বিধায়ক যে মন্তব্য করেছেন তাতে আমাদের আরাধ্যা মায়ের অপমান হয়েছে বলে মনে করছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তরা আমাদের ই-মেলে, হোয়াটসঅ্যাপে ও টেলিফোনে তাদের ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার এক সভায় তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেন, সারদা মা তাঁর মৃত্যুর আগে বিবেকানন্দসহ ভক্তদের বলেছিলেন, আমি কালীঘাটের কালীক্ষেত্রে মানব জন্ম নেব। সমাজ সেবা ও রাজনীতিতে জড়িয়ে যাব। এখন দিদির যেখানে বাড়ি, তার পাশ দিয়ে কালীঘাটে যেতেন তিনি। সারদা মায়ের মৃত্যু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম সেই অংকটা মিলিয়ে দিচ্ছেন। ইনিই মা সারদা, ইনিই ফ্লোরেন্স নাইটঅ্যাঙ্গেল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?