সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ক্যাপ্টেন হয়েই যশপ্রীত বুমরা রেকর্ড গড়ে ফেললেন।তবে বলে নয়,ব্যাট হাতে। টেস্টম্যাচে এক ওভারে ২৯ রান করে ব্রায়ান লারার এক ওভারে ২৮ রানের রেকর্ড ভেঙে দিলেন। ১৮ বছর অক্ষত ছিল লারার রেকর্ড। আবার বধ্য বোলার স্টুয়ার্ট ব্রড। উল্লেখ্য,যুবরাজ সিংহ ব্রডের বলে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক টেস্টে এজবাস্টনে ব্যাটে যাদু দেখালেন বুমরাহ।

এমন নয় যে বুমরার ব্যাটিং রেকর্ড অসাধারণ। তবে ইংল্যান্ডকে দেখলেই ২৮ বছরের শিখ যুবকের রক্ত যেন ফুটতে থাকে। অ্যান্ডারসনের সঙ্গে তর্ক -বিতর্কের মাঝেই টেস্টে সর্বোচ্চ রান তাঁর ৩৪।৩০ তম টেস্ট খেলতে নামার আগে তাঁর সর্বমোট টেস্ট রান ছিল ১৭৪।এজবাস্টন টেস্টে ১৬ বলে করলেন ৩১ অপরাজিত। এক ওভারেই চারটে চার, দুটি ছয়। ভারতের প্রথম ইনিংসের রান ৪১৬ তে পৌঁছে যায় পন্থ – জাদেজার জোড়া সেঞ্চুরির পরে ক্যাপ্টেন বুমরা-র ঝোড়ো ইনিংসে । বল হাতে একইদিনে ভয়ঙ্কর হয়ে উঠে ৩ উইকেট পেলেন ভারতের নতুন অধিনায়ক বুমরা ।বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ইংল্যান্ড ৩ উইকেটে খুইয়ে ৬০ রান তুলেছে। নিজের দেশে চাপে ইংরেজরাই। বলে, ব্যাটে -সার্বিক আগ্রাসন দিয়ে বুমরা আতঙ্ক ছড়াচ্ছেন ইংল্যান্ড শিবিরে।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে