সময় কলকাতা ডেস্ক : করোনা উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। এবার করোনার থাবায় প্রাণ হারালেন একজন বিদেশী পর্যটক। মার্সিয়ার পাইওয়ে,একজন ফরাসি নাগরিক, যিনি কেরালায় পর্যটক হিসাবে এসেছিলেন,কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছিলেন কোভিডে।কেরালা রাজ্য-চালিত কোট্টায়াম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডের চিকিৎসা চলছিল তাঁর। সোমবার সকালে মার্সিয়ার পাইওয়ে মারা গেছেন,হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

উল্লেখ্য,পাইয়েকে প্রথমে কোচির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।অবস্থার অবনতি হতে থাকায় পরে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শনিবার তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। অতঃপর তাঁকে কোট্টায়াম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন, সোমবার সাতসকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য কর্তৃপক্ষের আদেশের জন্য অপেক্ষা করছে। ফরাসি দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে ।।


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার