সময় কলকাতা ডেস্কঃ অবশেষে পালাবদল হল মহারাষ্ট্রে। আস্থা ভোটে জয়ী একনাথ শিণ্ডে। মুখ্যমন্ত্রীত্ব থেকে উদ্ধব ঠাকরেকে সরিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডে। ম্যাজিক ফিগার ছাপিয়ে গিয়ে, ১৬৪ টি সমর্থন ভোট পেয়ে শক্তি পরীক্ষায় পাশ করে একনাথ-বিজেপি শিবির। সোমবার বিধানভবনে বিধায়কদের আস্থা ভোট জয় করেন শিণ্ডে।

অন্যদিকে, তিন অঙ্ক ছুঁতে পারল না বিরোধী শিবির। বিরোধী ভোটের সংখ্যা ৯৯। উল্লেখ্য, রবিবার থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র বিধানসভায় দু’দিনের বিশেষ অধিবেশন। রবিবার স্পিকার হিসেবে জয়লাভ করেন বিজেপির রাহুল নারওয়েকর। সোমবার অধিবেশনের শেষ দিনে শক্তি পরীক্ষায় নামেন উদ্ধব এবং শিন্ডে-বিজেপি শিবির।


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার