সময় কলকাতা ডেস্কঃ এক ছোবলে ছবি ডায়লগ দিয়ে গত বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে চেয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপির পালে হাওয়া তুলতে শহরে শহরে, রাজ্যের গলি থেকে রাজপথ ঘুরে বেড়িয়েছেন তিনি। নির্বাচনের ফল মিঠুন চক্রবর্তীর দলের বিপক্ষে যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার ২০২৪ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা হাওয়ায় ভাসাচ্ছে ।

এই পরিস্থিতিতে রাজ্যে সোমবার সকালে শহরে এলেন মহাগুরু। মিঠুন চক্রবর্তী শহরে আসতেই তাঁকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। শহরে মিঠুন চক্রবর্তীর কর্মসূচীর মধ্যে হয়েছে বিজেপির রাজ্য দপ্তরে যাওয়ার কর্মসূচী। এদিন শহরে মহাগুরুর আসাকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন, ‘মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে মাঠে নামলেও জিরো হবে বিজেপি। আর না নামলেও জিরো হবে বিজেপি।’


More Stories
নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?