Home » নবান্নে ফোন নিয়ে ঢুকতে নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কড়া পদক্ষেপ

নবান্নে ফোন নিয়ে ঢুকতে নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কড়া পদক্ষেপ

সময় কলকাতা ডেস্ক:  রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে লোক ঢুকে পড়ায় প্রশ্ন উঠেছিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মী সরিয়ে দেওয়া হল। সূত্রের খবর, একজন ইন্সপেক্টর, একজন সার্জেন্ট, দুইজন কনস্টেবল সহ ১৫ জন পুলিশকর্মীকে বদল করা হয়েছে। তবে, এই তালিকায় পরে জায়গা করে নিতে পারেন আরও অনেকেই। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা।

এদিকে, কালীঘাটের বাড়ির পাশাপাশি নবান্নের গেটেও পুলিশকর্তারা বারবার ভিজিট করছেন। এমনকী, কোন গেট দিয়ে কে ঢুকছেন, তাঁদের নাম লেখা হচ্ছে কিনা, তাও নজরে রাখা হচ্ছে। পাশাপাশি, নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের অ্যান্ড্রয়েড ফোন জমা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, শুধু নবান্নেই নয়, মুখ্যমন্ত্রীর বাড়িতেও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ফোন জমা রাখা হবে বলেই সূত্র মারফৎ জানা গিয়েছে।

About Post Author