Home » পুলিশকে ভরসা করেই প্রাণ ওষ্ঠাগত সত্তরোর্ধ্ব বৃদ্ধের

পুলিশকে ভরসা করেই প্রাণ ওষ্ঠাগত সত্তরোর্ধ্ব বৃদ্ধের

সময় কলকাতা ডেস্কঃ ছিনতাইয়ের পরও দু সপ্তাহ পার হয়ে গিয়েছে। তারপরও ধরা পড়েনি দুষ্কৃতীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফের থানার দারস্থ হলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক তথা ব‍্যবসায়ী। মালদহের চাঁচলের পি ডব্লুউ ডি অফিসের কাছে ৮১ নং জাতীয় সড়কের ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, জুন মাসের ১৬ তারিখে চাঁচলের একটি রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক থেকে টাকা তুলে পি ডব্লিউ ডি অফিসের কাছে নিজের দোকানে আসেন মহম্মদ আনারুল হক নামের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ব‍্যবসায়ী। অভিযোগ, ওই দিনই দোকানের সাটার খোলার সময় মোটরবাইকে থাকা কিছু দুষ্কৃতী প্রায় দুই লক্ষ টাকা সমেত একটি ব্যাগ তার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যদিও পুরো ঘটনাই সিসিটিভি ক‍্যামেরায় ধরা পড়ে। এরপরই চাঁচল থানায় সিসিটিভি ফুটেজ সহ লিখিত অভিযোগ জানান ওই অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ব‍্যবসায়ী। কিন্তু চাঁচল থানার পুলিশকে অভিযোগ জানানোর পরও দীর্ঘ সময় কেটে গিয়েছে। তারপরও পুলিশ সেই ঘটনার এখনও পর্যন্ত কোনো কিনারা করেনি বলেই দাবি তার। তিনি জানান,’বৃদ্ধ বয়সে থানায় আর আসতে পারছিনা। ছেলে ঢাকায় পড়াশুনা করে। পড়াশুনার টাকাও দিতে পাড়ছি না। পুলিশ দুস্কৃতিদের বের করে টাকা উদ্ধার করলে ছেলেকে টাকা দিতে পারব।’

এদিকে জুন মাসেই চাঁচল সদরের নিরাপত্তা মজবুত করতে এলাকার একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ব‍্যবসায়ীদের তরফে বসানো হয়েছিল সিসিটিভি ক‍্যামেরা। খুব ঘটা করে সেই সিসিটিভি কন্ট্রোলরুমের উদ্ধোধন করেছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া। তারপরেও প্রকাশ‍্য দিবালোকে চাঁচল সদরে এমন

দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও এহেন ঘটনার কিনারা করতে পুলিশ কেন ব‍্যর্থ,সে বিষয়েও প্রশ্ন তুলছেন চাঁচলবাসীর একাংশ। যদিও এ বিষয়ে চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল জানান,’সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা দ্রুত পুলিশের জালে ধরা পড়বেই।’

About Post Author