Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৬ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৪৮ – ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৭ – জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০১ – প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৭ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৫ – বনবিহারী মুখোপাধ্যায়, চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টার প্রয়াণ দিবস আজ।
১৯৯৩ – কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা এদিন প্রয়াত হন।
২০০৭ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।

About Post Author