Home » একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, তীব্র ক্ষোভপ্রকাশ নবান্নের

একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, তীব্র ক্ষোভপ্রকাশ নবান্নের

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষোভপ্রকাশ করল নবান্ন। এ বিষয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠক থেকেই কড়া বার্তা দেন তিনি। আর তা নিয়েই উদ্যোগী হয়েছে পুলিশ।

রাজ্যজুড়ে কোন কোন জায়গায় বিদ্যুতের যে পোস্টগুলির তার খোলা অবস্থায় রয়েছে, ইতিমধ্যেই তা খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশ ও রাজ্যের বিদ্যুৎ দফতরকে। পাশাপাশি, এই ব্যবস্থা নিতে কোনওরকম গাফিলতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন।

এদিকে, এলাকায় হুকিং আটকাতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতর ও পুলিশকে। পাশাপাশি, কলকাতা পুরসভাকেও দায়িত্ব নিতে বলা হয়েছে। বিদ্যুৎ দফতর সিইএসসি সহ উচ্চ পর্যায়ের আধিকারিকদের মুখ্য সচিব নির্দেশ দেন, শুধু নতুন আলো লাগালেই হবে না, পুরানো আলোগুলো ঠিকমতো রয়েছে কিনা, তারও নজরদারি ঠিকমতো চালানো প্রয়োজন। এছাড়াও মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দফতর থেকে একটি গাইডলাইন দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। পুজোর আগে এই গাইডলাইন দেবে ওই দুই দফতর। যাতে পুজোর সময় যাবতীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

About Post Author