সময় কলকাতা ডেস্ক : পদত্যাগ করলেন মোদি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন। বৃহস্পতিবারই তার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মুখতার আব্বাস নাকভি তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কাছে। ইতিমধ্যে আর এক কেন্দ্রীয় মন্ত্রী আরপিসিং তিনিও তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। জনতা দল ইউনাইটেডের সাংসদ ছিলেন তিনি। সময়ের আগেই মন্ত্রীত্ব ছাড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য,আগামী ৬ই আগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। আর ওই দিনই হবে ভোট গণনা। দেশের বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ৬ই আগস্ট। ফলে ৬ই আগস্ট দেশের উপরাষ্ট্রপতি পদে আসতে চলেছেন কোনও নতুন মুখ। কে হতে পারে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এরই মাঝে এনডিএ সরকারের একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে আসা মন্ত্রী মুখতার আব্বাস নাকভির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হতে চলেছেন মুখতার আব্বাস নাকভি? । নাকি অন্য কোনও কারণ রয়েছে? বিজেপির তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তা সত্ত্বেও মেয়াদ শেষ হওয়ার আগে এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরমহলে।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?