স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭ জন। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দেশের পজিটিভিটি রেট।
পরিসংখ্যান বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে ভারত-সহ কয়েকটি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫-এর সন্ধান পাওয়া গিয়েছে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!