আবুল কায়েম,সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : তিনি ভারতের প্রথম ও একমাত্র উইকেটকিপার যিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একমাত্র অধিনায়ক যিনি দেশকে একদিনের টুর্নামেন্ট বা কুড়ি ওভারের টুর্নামেন্ট সহ সব ফরম্যাটে বিশ্বসেরার শিরোপা এনে দিয়েছেন।আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি তিনি এনে দিয়েছেন।তিনি একমাত্র ক্রিকেটার যিনি ছয় মেরে দলকে বিশ্বকাপ এনে দিয়েছেন।৭জুলাই তাঁর জন্মদিন। ৪২-এ পা রাখলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

১৯৮১ সালের ৭ জুলাই ভারতের রাঁচিতে জন্মগ্রহণ করেন মাহি। ২০০৪ সালের বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় ধোনির। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরেন ধোনি।সেই সিরিজে জ্বলে উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। পরেরটুকু ইতিহাস।

২০০৭ সালে প্রথমবারের মত অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই ভারতকে এনে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। তাঁর অধীনেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। ২০১১ সালে বিশ্বকাপে ভারতকে দ্বিতীয়বার বিশ্ব জয়ের স্বাদ দেন এমএসডি। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জেতার নজির রয়েছে তাঁর। আইপিএলেও সফল ধোনি। অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে হয়ে একাধিক শিরোপা এনে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ক্যাপ্টেন কুলের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর দেশ বিদেশের অনুরাগীরা।।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের