Home » ডিনারে খান স্বাস্থ্যকর ব্রকোলি ভর্তা

ডিনারে খান স্বাস্থ্যকর ব্রকোলি ভর্তা

সময় কলকাতা ডেস্কঃ ব্রকোলি ভর্তা খুবই স্বাস্থ্যকর ও মজাদার খাবার। গরম রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত জমে এই ব্রকোলি ভর্তা।

উপকরণ

• ১টি ব্রকোলি
• পেঁয়াজ-কুচি
• রসুন-কুচি,
• কাঁচা লঙ্কাকুচি ও ভাজা
• শুকনা লঙ্কা ২-৩ টি
• সরিষার তেল
• ধনেপাতা-কুচি
• লবণ স্বাদ অনুযায়ী

পদ্ধতি

ব্রকোলি ধুয়ে বোটা ফেলে ছোট টুকরো করে নিন। এবার কড়াইতে তেল গরম করে ব্রকোলি ভেজে একটু ঠাণ্ডা করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন। তারপর কড়াইতে পেঁয়াজ ও রসুন কুচি, কাঁচা ও শুকনা মরিচ, সরিষার তেল, ধনেপাতা-কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে চটকে ব্লেন্ড করা ব্রকলি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি মজাদার ব্রকোলি ভর্তা।

About Post Author