সময় কলকাতা ডেস্কঃ যুক্তরাষ্ট্র ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীকে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের মতে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ঋষি সুনক। একটি টুইটে ঋষি সুনক নিজেই জানিয়েছেন কনসারভেটিভ পার্টির বর্তমান শীর্ষ নেতা তিনি এবং তিনি নিজে টুইটে সদিচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর দৌড়ে থাকার। ফলে জল্পনা আরো বাড়ছে, তাহলে কি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ঋষি সুনক? কিছুদিন আগেই বরিশ জনসনের উপর ভরসা না রাখতে পেরে ব্রিটেনের অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ঋষি সুনক। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন? ঋষি সুনকের টুইটে অবশ্য সেই জল্পনার অবসান ঘটেছে।
১৯৮০ সালের ১২ই মে সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন ঋষি সুনক। বাবা ছিলেন ডাক্তার আর মা চালাতেন ফার্মেসী। ২০১৫ সাল থেকে তিনি একজন সাংসদ। ২০২০-২২ এক্সচেকার চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংসদীয় মুখ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঋষি। এহেন অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসবে তাতে স্বভাবতই খুশি ব্রিটেনের মানুষ। যদিও ঋষি সুনকের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পথে কিছুটা অন্তরায় রয়ে গিয়েছে। বিদেশ সচিব লিজ ট্রাস ও প্রতিরক্ষা সচিব বিন ওয়েলেস প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন, সেক্ষেত্রে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন ঋষি সুনক।

ভারতীয় কোম্পানি ইনফোসিস এর সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক। তার স্ত্রী, যিনি ব্রিটেনের নাগরিক, তিনি ইনফোসিস কোম্পানিতে যোগদান করায় ব্রিটেন জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। কিছুটা হলেও তখন ধাক্কা খেয়েছিলেন ঋষি সুনক। বরিশ জনসনের একান্তই আস্থাভাজন ঋষি। সেক্ষেত্রে কতটা তিনি সুবিধা পাবেন সেটা সময় বলবে। তবে এই কথা বলাই যায় আগামীতে যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসার সম্ভাবনা প্রবল ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত