Home » শ্রীলংকা ছাড়লেন প্রেসিডেন্ট,ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি শ্রীলঙ্কাবাসির

শ্রীলংকা ছাড়লেন প্রেসিডেন্ট,ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি শ্রীলঙ্কাবাসির

সময় কলকাতা ডেস্কঃ শ্রীলংকার রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। রাজধানী কলম্বোর রাজপথে লক্ষ লক্ষ মানুষ। ঘিরে ফেলা হয়েছে রাষ্ট্রপতির বাসভবন। সামাজিক প্রচার মাধ্যমে কিছু ছবি পোস্ট করে দাবি করা হয়েছে শ্রীলঙ্কা ছেড়ে চলে যাচ্ছেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে। শনিবার বিকেলেই রাষ্ট্রপতি ভবন ঘিরে ফেলেছিল লক্ষ লক্ষ মানুষ।

জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে রাষ্ট্রপতির ভবনে হাজির হয় শ্রীলংকার লক্ষ লক্ষ নাগরিক। ঢুকে পড়ে রাষ্ট্রপতির ভবনে। তারি মাঝে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল উইকারেমেসিংহে পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কার স্পিকার জানিয়েছিলেন ১৩ই জুলাই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে। এরই মাঝে সামাজিক প্রচার মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে যে ছবিতে দেখা গিয়েছে একটি হেলিকপ্টারে রাজাপাক্ষের পরিবার উঠছে। আবার অন্য একটি ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট এর কনভয় বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে। তারপর থেকেই সামাজিক প্রচার মাধ্যমে জোর গুজব দেশ ছেড়ে পালাচ্ছেন শ্রীলংকার রাষ্ট্রপতি।

যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তা সত্ত্বেও সামাজিক প্রচার মাধ্যমে এই রাজাপাক্ষের দেশ ছাড়া ছবি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহল মনে করছে দেশে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাচ্ছেন দেশের রাষ্ট্রপতি। যদি এ কথা সত্য হয় তাহলে আগামী দিনে শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার ক্ষমতায় আসতে পারে, বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

About Post Author