Home » ত্যাগের উৎসবে মেতেছে মানুষ

ত্যাগের উৎসবে মেতেছে মানুষ

সময় কলকাতা ডেস্ক : বিগত দু বছরের মহামারীর আতঙ্ক কাটিয়ে উঠতে থাকা মানুষ আবার ফিরছে নিজের ছন্দে, ফিরছে উৎসব উদযাপনের বৃত্তে।আবার মহাসমারোহে পালিত হচ্ছে ঈদ উল আজহা বা বকর- ঈদ যা কোরবানির ঈদ নামেই খ্যাত৷ ঈদ উল আযহা বা ঈদ উল আজহা বা ঈদ উল আধহা মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের অন্যতম । সাধারণভাবে উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয় যার অর্থ ‘ত্যাগের উৎসব’।

 

ত্যাগের উৎসবে সামিল হতে এ দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে যায়। এদিন নিজ নিজ আর্থিক ক্ষমতা অনুযায়ী ধর্মপ্রাণ মুসলিম  গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। গত দুবছর কার্যত বন্ধ ছিল উৎসব পালন৷   এবার করোনার চোখ রাঙানি বন্ধ না হলেও তেমন বিধিবিষেধ নেই৷  ধর্মপ্রাণ মুসলমানরা তাই প্রাণখোলা উৎসবে মেতেছেন, সামিল হয়েছেন অমুসলিমরাও৷  আজ সকালে রেড রোডে ঈদের নামাজে ইমামতি করেন কারি ফজলুর রহমান ৷  বেশ কয়েক হাজার মুসলিম সমাগত হয়েছিলেন এই নামাজে৷ এদিন মুসলমানরা পশু উৎসর্গ করেন আল্লাহর উদ্দেশ্যে৷ প্রচুর দামে পশু কিনে উৎসর্গ করা হয়। প্রাণের খুশিতে মেতেছে মানুষ। মুসলিম মহল্লাগুলি আলোর রোশনাইয়ে মাতছে। ধনী গরীব নির্বিশেষে চলছে উৎসব উদযাপন।।

About Post Author