সময় কলকাতা ডেস্কঃদক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুর রাজধানী ও বৃহত্তম শহর লিমা শহরে খনন কার্য চালানোর সময় একটি গুহা থেকে উদ্ধার হয় দড়ি দিয়ে বাঁধা আনুমানিক ৮০০ থেকে ৯০০ খ্রিষ্টাব্দের মমি । তবে মিশরীয় সভ্যতায় যে পদ্ধতিতে মমি রাখা হতো সেই পদ্ধতিতে এই মমিটি রাখা ছিল না। গুহার মধ্যে বসানো অবস্থায় প্রাচীন কাপড় দিয়ে মোড়া এবং দড়ি দিয়ে সম্পূর্ণ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে মমিটি।
গবেষণা করে জানা গিয়েছে বছর ৪০ সের এই ব্যক্তির মৃত্যুর পর সম্ভবত প্রাচীন পদ্ধতিতেই তাকে সমাহিত করা হয় গুহায়। খনন কার্য চালানোর সময় গবেষকদের যে দলটি উদ্ধার করেছে তাদের মতে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছিল এই যুবকের এবং সমাহিত করার এই পদ্ধতিটি সম্ভবত প্রচলিত ছিল সেই সময়।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক