সময় কলকাতা ডেস্কঃ মেট্রোয় ঝাঁপ এক মহিলার। জানা গিয়েছে, মেট্রো গিরিশ পার্ক থেকে কবি সুভাষের দিকে যাচ্ছিলো। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে গিরিশ পার্ক স্টেশনে। ঘটনার পরই বন্ধ হয়ে যায় মেট্রো রেল পরিষেবা। ঘটনার জেরে গিরিশ পার্কেই ফাঁকা করে দেওয়া হয় মেট্রোটি, আংশিকভাবে ব্যহত হয় পরিষেবা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মহিলার দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে আংশিকভাবে থমকে যায় মেট্রো পরিষেবা। দেহ উদ্ধারের কাজ শেষ হলে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। প্রসঙ্গত, মৃত মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে আত্মঘাতী হলেন ওই মহিলা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!