সময় কলকাতা ডেস্ক: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পোকা দেওয়া খিচুড়ি শিশুদের বিলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক ব্লকের ধরমপুর বাঁধ এলাকায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমপুর বাঁধ এলাকায় বুড়িয়া টিকার নামক একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রর দায়িত্বে রয়েছেন ডলি পাল নামে এক অঙ্গনওয়াড়ি কর্মী। মঙ্গলবার এই কেন্দ্র থেকে এলাকার শিশুদের মধ্যে খিচুড়ি ও ডিম বিতরণ করা হয়। অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত নিম্নমানের চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। পোকা ভেসে উঠেছে খিচুড়ির উপর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে এমনই নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ তুলে সরব হন এলাকার অভিভাবকরা।

এলাকাবাসীর কথায় কোনো কর্ণপাত না করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছেড়ে বেরিয়ে পড়েন কর্মীরা। স্থানীয় অভিভাবকদের আরও অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা প্রতিদিন বিভিন্ন রকম কথা বলে খাদ্য বিতরণ করে না। বেশিরভাগ দিনই বন্ধ থাকে কেন্দ্র। চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এপ্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানান, ধরমপুর বাঁধ এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে গন্ডগোলের ঘটনা তিনি শুনেছেন। গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়ছেন তিনি। তবে অভিভাকদের প্রশ্ন পোকা সমেত রান্না করা খিচুড়ি খেয়ে সন্তানেরা অসুস্থ হলে সে দায় কে নেবে?


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!